Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেখবরবাংলাদেশে চরম দারিদ্র্যে ৪ কোটি ১৭ লাখ মানুষ: জাতিসংঘ

বাংলাদেশে চরম দারিদ্র্যে ৪ কোটি ১৭ লাখ মানুষ: জাতিসংঘ

বাংলাদেশে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন ৪ কোটি ১৭ লাখ মানুষ। এদের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন ৬.৫ শতাংশ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক ২০২৪ : সংঘাতের মধ্যে দারিদ্র্য’ শিরোনামে  বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক ২০২৪ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে মানুষের জীবনযাত্রার মান। এক্ষেত্রে দারিদ্র্য সূচকে বাংলাদেশের মান ৪৫.১ শতাংশ। শিক্ষায় ৩৭.৬ শতাংশ ও স্বাস্থ্যে রয়েছে ১৭.৩ শতাংশ। সব মিলিয়ে দেশের চরম দারিদ্র্যে অতি মানবেতর জীবনযাপন করছেন ৪ কোটি ১৭ লাখ মানুষ।

ইউএনডিপির ঐ প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। তাদের প্রায় অর্ধেকই সংঘাতকবলিত দেশের বাসিন্দা। চরম দারিদ্র্যে থাকা জনগোষ্ঠীর ৮৩ শতাংশের বেশি বসবাস করেন আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।

দক্ষিণ এশিয়ায় ২৭ কোটি ২০ লাখ দরিদ্র মানুষ এমন পরিবারে আছেন, যে পরিবারের অন্তত এক জন অপুষ্টিতে ভুগছেন। সূচক অনুযায়ী, দারিদ্র্যের স্তর অন্য দেশগুলোর চেয়ে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বেশি। এসব দেশে পুষ্টি, বিদ্যুৎ, পানি ও পয়োনিষ্কাশনের ক্ষেত্রে বড় বৈষম্য দেখা গেছে।

চরম দারিদ্র্যে বসবাস করা ১১০ কোটির মধ্যে ৪৫ কোটি ৫ লাখ মানুষ সংঘাতের ছায়ায় রয়েছেন। ১৮ বছরের কম বয়সি প্রায় ৫৮ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। জাতিসংঘ বহুমাত্রিক দারিদ্র্য পরিস্থিতি বুঝতে বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর গবেষণা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য