Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশে হিন্দু ধর্মালম্বীদের সহিংসতা নিয়ে ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার...

বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীদের সহিংসতা নিয়ে ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস

বাংলাদেশে চলতি বছর হিন্দু ধর্মালম্বীদের বিরুদ্ধে দুই হাজার ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনেটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে পত্রিকা আজ জানিয়েছে, হিন্দু ধর্মালম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২ হাজার ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত।

স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা ১৩৮টি, যাতে ৩৬৮টি বাড়ি ঘরে হামলা হয়েছে এবং ৮২ জন আহত হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে অন্তত ৯৭টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব ঘটনার বেশিরভাগই ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে।

এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য