Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাটা শোরুমের জুতা চুরির নেতৃত্ব দেয়া আ’লীগ নেতার ছেলে আটক

বাটা শোরুমের জুতা চুরির নেতৃত্ব দেয়া আ’লীগ নেতার ছেলে আটক

সিলেটে গাজ্জায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে তৌহিদী জনতার মিছিলে ঢুকে বাটার শোরুমের জুতা চুরির নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতার ছেলে ইশতিয়াক নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেট মহানগরের বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

ইশতিয়াকের বাবা মনিরুজ্জামান চৌধুরী নগরের সুবিদবাজার এলাকার আওয়ামী লীগের নেতা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, দরগা গেইট এলাকায় বাটার শোরুমে বস্তা ভরে ইশতিয়াকই প্রথম সেখানে জুতা চুরি শুরু করে। তার মাথায় সৌদি রুমাল বাধা ছিল।

পুলিশ জানায়, ওইদিন বাটার শোরুমে অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত, তখন ইশতিয়াক জুতা চুরি শুরু করে। তাঁর ব্যাগে ভরে জুতা লুটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। সে দোতলা থেকে ব্যাগ ভর্তি জুতা নিচে ফেলে ড্যান্স করতেও দেখা যায়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ইশতিয়াকই প্রথম জুতা চোর। সেই প্রথম লুটপাট শুরু করে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে তাঁকে শনাক্ত করা হয়। পরে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য