Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।

পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের বাহিনী প্রধানের মধ্যে এটি প্রথম বৈঠক হতো।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে বছরে দু’বার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে নয়াদিল্লিতে এ বৈঠক হওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র এর আগে জানিয়েছিল, পরের বৈঠক যখনই অনুষ্ঠিত হোক না কেন, তাতে প্রচলিত বিষয়ের সাথে ব্যাপক মাত্রায় সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিয়ে গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকটি অনুষ্ঠিত হলে এটা হবে বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের ৫৫তম বৈঠক। এতে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকবিরোধী বিভাগ, কাস্টমস ও সীমান্ত ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য