Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে নামতে বললেন ইমরান

বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে নামতে বললেন ইমরান

পাকিস্তানে সরকার পতনে বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে নামতে বলেছেন ইমরান খান। শনিবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকার পতনে বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে নামতে বলেছেন। তিনি শনিবার ও রোববার তরুণদের বিক্ষোভ করতে বলেন। রোববার বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে যে অনাস্থা ভোট হতে যাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলনের জন্য তরুণদের এমন আহ্বান জানান।

শনিবার পাকিস্তানের জনগণের সাথে হওয়া সরাসরি প্রশ্নোত্তর পর্বে ইমরান খান বলেন, আমি চাই আপনারা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পাকিস্তানের জন্য আন্দোলন করুন।

তিনি বলেন, তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জনপ্রতিনিধিদের নিয়ে প্রকাশ্যে বাণিজ্য চলছে, এমপিদের টাকা দিয়ে কিনে নেয়া হচ্ছে। তারা একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দিতে চাইছে। যদি আগের মতো একই নিয়মে নির্বাচিত সরকারকে হটিয়ে দেয়া হয় তাহলে আমাদের দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না।

এ কারণে ইমরান খান তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভ করতে বলেন। কারণ, এমন প্রতিবাদকে তিনি তাদের (গণতান্ত্রিক) অধিকার বলে মনে করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যদি সমগ্র জাতি সত্যের পথে থাকে, তাহলে যে সকল দেশদ্রোহী তাদের ঈমান বিক্রি করে দিয়েছে তাদের জন্য এটা বিশাল ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।

ইমরান খান বলেন, আমি চাই বিদেশীদের সাথে মিলে ষড়যন্ত্র করার কারণে এ সকল গাদ্দারকে সবাই ইতিহাস হিসেবে মনে রাখুক। এমনকি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদও এসব দেশদ্রোহীদের (ষড়যন্ত্রমূলক) চিঠি দেখেছে।

সূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য