Saturday, June 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আবারো বাড়ছে লোডশেডিং

বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আবারো বাড়ছে লোডশেডিং

প্রচণ্ড গরমে উৎপাদন কমে যাওয়া এবং গরম বাড়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আবারো খারাপ হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৩০০ মেগাওয়াটের চাহিদা মেটাতে সোমবার (২৯ মে) দুপুর ১২টায় দেশে ১ হাজার ৪৫১ মেগাওয়াটের লোডশেডিং হয়েছে।

তারা বলছে, বিপিডিবির উৎপাদন ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ ১১ হাজার ৮৪৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে।

বিপিডিবি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই লোডশেডিংয়ের প্রকৃত পরিমাণ সরকারি পরিসংখ্যানে উঠে আসে না।’

এদিকে, ঢাকা শহরসহ বিভিন্ন স্থানে দিনে ৬ ঘণ্টার বেশি বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভোক্তারা।

কিশোরগঞ্জের বাসিন্দা আব্দুল কুদ্দুস নামের এক ভোক্তা অভিযোগ করেন, তারা দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পান এবং বেশির ভাগ সময় বিদ্যুৎবিহীন থাকতে হয়।

রাজধানীর মগবাজার এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, তাদের ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়।

বিপিডিবি’র পরিসংখ্যানে দেখা যায় যে সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিকে ৫৮৬ মেগাওয়াটের লোডশেডিংয়ে যেতে হয়, কারণ চাহিদা ছিল ১৪ হাজার ২০৩ মেগাওয়াট এবং সরবরাহ হয়েছে ১৩ হাজার ৬১৭ মেগাওয়াট।

তারা বলেন, কয়লা ও গ্যাস সরবরাহের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাচ্ছে।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য