Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবৃষ্টির জন্য শৈলকুপায় মাঠে নামাজ আদায়

বৃষ্টির জন্য শৈলকুপায় মাঠে নামাজ আদায়

প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সঙ্কট। তাই বৃষ্টির আশায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কা) আদায় করেছেন গ্রামের ধর্মপ্রাণ মুসলিমরা।

বুধবার সকাল ৭টার দিকে মির্জাপুর গ্রামে খোলা আকাশের নিচে মাঠে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম মোহাম্মদ উল্যাহ।

এ বিষয়ে ইমাম মোহাম্মদ উল্যাহ বলেন, দীর্ঘ দিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানি আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিস্কা বলা হয়। অর্থাৎ পানির জন্য দোয়া করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য