Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেথলেহেমে ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

বেথলেহেমে ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

ইসরাইলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীরের শহর বেথলেহেমে এক শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল বলেছে, পুলিশ কর্মকর্তারা মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের উপর গুলি চালালে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ ভোরে বেথলেহেমে দখলদার সৈন্যদের গুলিতে শিশু অ্যাডাম এসাম শাকের আইয়াদ(১৫) নিহত হয়েছে।’

এ ঘটনায় ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ‘বেথলেহেমের ধেইশে শরণার্থী শিবিরে অভিযানকালে সীমান্ত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ও মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের প্রতি তারা গুলি চালিয়েছিল।’

এদিকে, সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বাহিনী ঘরবাড়ি তল্লাশি করতে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর ধেশেহে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। নিহত শিশু আইয়াদ বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে নিহত তৃতীয় ফিলিস্তিনি।

এএফপির তথ্য অনুযায়ী, ইসরাইল অধিভুক্ত পূর্ব জেরুসালেমসহ ইসরাইল ও পশ্চিম তীরে বিভিন্ন সংঘর্ষে গত বছর দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় বসে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য