Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভাড়া দেওয়া হচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবন

ভাড়া দেওয়া হচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের জন্য বরাদ্দ করা সরকারি বাসভবন বাজার দরে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক সংকট মেটাতেই এমন বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

জানা যায়, ২০১৯ সালে ইমরান খান তার সরকারি বাসভবনটি ছেড়ে দেন। সে সময় পাকিস্তান প্রশাসন প্রধানমন্ত্রীর বাসভবনটি একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রস্তাব করেছিল। এরপরেই তা ছাড়ার সিদ্ধান্ত নেন ইমরান।

Cash-strapped Pakistan to now rent out the PM's official residence in  Islamabad for events

তবে, আপাতত বর্তমান আর্থিক সংকট মেটাতে আবাসন ভাড়া দেয়ার পথেই হাঁটছে প্রশাসন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানায়, ইসলামাবাদের রেড জোনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনটি এবার থেকে সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষা সংক্রান্ত এবং অন্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে।

এজন্য দুটি কমিটিও তৈরি করা হয়েছে। যারা মূলত বাসভবনটি ভাড়া সংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখবে এবং নিয়মশৃঙ্খলা বজায় রাখবে। কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের ভাড়া থেকে অর্থ সংগ্রহ করা সম্ভব, তা নিয়ে ক্যাবিনেট বৈঠকে আলোচনাও হবে বলে জানা গেছে।

জানা যায়, বাসভবনটির অডিটোরিয়াম, দুটি অতিথিশালা, বাগানের অংশটি ভাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের সেমিনারের জন্যও সাজানো হয়েছে অডিটোরিয়াম। উল্লেখ্য, অর্থাভাব মেটাতেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বহুদিন ধরেই ইমরান খান প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবহার করেন না। তিনি থাকেন বানী গালা বাসভবনে।

ইত্তেফাক/টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য