Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকভারতে নতুন ওয়াকফ আইনের প্রথম শিকার মধ্যপ্রদেশের মাদরাসা

ভারতে নতুন ওয়াকফ আইনের প্রথম শিকার মধ্যপ্রদেশের মাদরাসা

ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রণীত ওয়াকফ সংশোধনী আইনের অপব্যবহার শুরু করেছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সরকার। এমন আইনের দোহাই দিয়ে মধ্যপ্রদেশের পন্না জেলার একটি মাদরাসা ভেঙে ফেলা হয়েছে। নতুন ওয়াকফ আইন বাস্তবায়নের মাধ্যমে বিডি কলোনিতে অবস্থিত মাদরাসাটি উগ্র হিন্দুত্ববাদীদের প্রথম শিকারে পরিণত হয়েছে।

গত শনিবার (১২ এপ্রিল) উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের চাপে পড়ে মাদরাসাটি ভেঙে ফেলতে বাধ্য হন জায়গার মালিক। মাদ্রাসাটি গত ৩০ বছর ধরে উক্ত স্থানে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছিল।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের দাবি, বিডি কলোনিতে অবস্থিত মাদরাসাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে মাদ্রাসাটি বৈধ জমির উপর নির্মিত বলে জানিয়েছেন জায়গায় মালিক।

জায়গার মালিক জানান, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নেওয়ার পরই মাদরাসাটি নির্মাণ করা হয়েছিল।

উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশের ইউনটি প্রধান ভিডি শর্মার উষ্কানির পর মাদরাসার জমিটি সরকারি সম্পত্তি বলে ঘোষণা দেয় প্রশাসন।

সূত্র: সিয়াসত ডেইলি

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য