Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতে সারাক্ষণ হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে: রাহুল

ভারতে সারাক্ষণ হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে: রাহুল

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপি সরকারকে শনিবার আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ধর্মীয় ভিন্নতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ঘৃণা ছড়াচ্ছে বিজেপি।

এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশের পর ঐতিহাসিক লাল কেল্লায় বক্তব্য দেওয়ার সময় রাহুল গান্ধী এসব কথা বলেছেন।

রাহুল বলেছেন, ভারতের মূল সমস্যাগুলো থেকে মানুষের মনযোগ সরানোর জন্য সারাক্ষণ (২৪x৭) হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও গতকাল শনিবার সকালের দিকে ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। পরে লাল কেল্লার কাছাকাছি পৌঁছালে মিছিলে যোগ দেন অভিনেতা কমল হাসান।

রাহুল গান্ধী বলেন, আমি দুই হাজার ৮০০ কিলোমিটার হেঁটেছি। কিন্তু কোনো ঘৃণা দেখিনি। আমি টেলিভিশন চালু করলেই সহিংসতা দেখতে পাই। গণমাধ্যম আমাদের বন্ধু। কিন্তু আমরা যা বলি বাস্তবে তা কখনোই দেখায় না। কারণ পেছনের মঞ্চ থেকে আদেশ আসে …। তবে এই দেশ ঐক্যবদ্ধ। এই দেশের প্রত্যেকে মিলেমিশে থাকতে চায়।

কমল হাসান বলেন, প্রথম দিকে লোকজন আমার কাছে এসে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগদান এবং গান্ধীর সাথে হাঁটাকে ভয়াবহ রাজনৈতিক ভুল হবে বলে সতর্ক করে দিয়েছিলেন। তখন আমি নিজের কাছে নিজেই জানতে চাইলাম; আমার ভেতরের কণ্ঠস্বর বলেছিল, কমল, ভারতকে ঐক্যবদ্ধ করতে সাহায্য কর, ভাঙতে নয়। এই সময়ে আমাকে দেশের প্রয়োজন।

সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য