Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভ্ররমণভিসা গ্রহণকারীরাও ওমরাহর সুযোগ পাবেন

ভ্ররমণভিসা গ্রহণকারীরাও ওমরাহর সুযোগ পাবেন

যেসব বিদেশি নাগরিক ভ্রমণভিসা নিয়ে সৌদি আরবে আসবেন তাঁরাও অনুমতি সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণভিসা নিয়ে আগমনকারীরা ‘ইতিমারনা’ ও ‘তাওয়াক্কালনা’ অ্যাপসের মাধ্যমে আবেদন করবে এবং নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে তাঁরা ওমরাহ পালনের সুযোগ পাবেন। তবে ভ্রমণকারীর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য আপডেট করার পরই শুধু তারা ‘ইতিমারনা’তে অ্যাকাউন্ট খুলতে পারবে। হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের শর্তানুসারে শুধু তারাই ওমরাহর অনুমতি পাবে, যারা দুই সপ্তাহের ব্যবধ্যানে করোনাভাইরাসের টিকার উভয় ডোজ গ্রহণ করেছে অথবা করোনা থেকে সুস্থ হওয়ার কারণে যার শরীরে এন্টিবডি তৈরি হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৯ আগস্ট থেকে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন টিকাগ্রহণকারী বিদেশি মুসল্লিরা। স্থানীয় প্রায় পাঁচ শ ওমরাহ সেবা প্রদানকারী কম্পানি ও প্রতিষ্ঠান এবং ছয় হাজার বিদেশি ওমরাহ এজেন্ট মুসল্লিদের সেবা প্রদান করছে। মন্ত্রণালয় আরো জানায়, উচ্চাকাঙ্ক্ষী মুসল্লিরা ৩০টি ইলেক্ট্রনিক সাইট ও প্লাটফর্মের মাধ্যমে ওমরাহ প্যাকেজ বুকিং দিতে পারবে বিশ্বের যেকোনো জায়গা থেকে। করোনা মহামারির আগে বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে ওমরাহ পালনকারীদের কোটা বিষয়ে যে চুক্তি হয়েছিল সে অনুযায়ী সৌদি আরব মুসল্লি গ্রহণে প্রস্তুত।

     সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য