Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমক্কায় প্রথম স্মার্ট মসজিদ প্রকল্প উদ্বোধন

মক্কায় প্রথম স্মার্ট মসজিদ প্রকল্প উদ্বোধন

সৌদি আরবে প্রথম স্মার্ট মসজিদ উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার মক্কায় মন্ত্রণালয়ের প্রধান কার্যলয়ে তা উদ্বোধন করেন দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ। সৌদি আরবের প্রথম পরীক্ষামূলক এ মডেল মসজিদটি পুরোপুরি প্রযুক্তিনির্ভর সেবা দেবে।

আরব নিউজের খবরে বলা হয়, স্মার্ট মসজিদ প্রকল্পের প্রযুক্তিতে আলো ব্যবস্থাপনা, এয়ার কন্ডিশনসহ সব ধরনের সেবা সংযুক্ত করা হয়। ‘তারাসুল’ মোবাইল অ্যাপের মাধ্যমে মসজিদের অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। মসজিদের সমস্যা পর্যবেক্ষণ করে তা স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করবে।

এদিকে সব ধরনের পরিষেবা দিতে ডিজিটাল পোর্টাল ‘তারাসুল’ উদ্বোধন করা হয়। তা ইসলাম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে মসজিদ, শিক্ষাকেন্দ্রসহ সব দাওয়াহ শাখাকে সংযুক্ত করবে। এর ফলে গুরুত্বপূর্ণ সব নির্দেশনা দ্রুততার সঙ্গে পৌঁছানো হবে। সৌদি ভিশন ২০৩০ লক্ষ্য বাস্তবায়নে প্রযুক্তিগত পরিবর্তনের অংশ হিসেবে তা চালু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য