Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমরক্কোতে ভূমিকম্প : নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০

মরক্কোতে ভূমিকম্প : নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০

মরক্কোর ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৬০ বছরের মধ্যে এটিই ছিল মরক্কোর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। গত শুক্রবার গভীর রাতের ৬.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০১২ জনে। আহত হয়েছে ২,০৫৯ জন। বিপুলসংখ্যক লোক গৃহহীন হয়ে পড়েছে।

মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক মারাকেশ অঞ্চল। এখানকার অনেক ঐতিহাসিক স্থাপনা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হযেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থ ছিল পার্বত্য গ্রাম তাফেঘাঘতে। এখানে কার্যত একটি ভবনও এখন দাঁড়িয়ে নেই। এই অঞ্চলের ঐতিহ্যবাহী বারবার গোত্রের লোকজন কাদা দিয়ে বাড়ি নির্মাণ করত।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য