Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমরুভূমিতে পথ হারিয়ে এক পরিবারের ৮ জনের মৃত্যু

মরুভূমিতে পথ হারিয়ে এক পরিবারের ৮ জনের মৃত্যু

লিবিয়ার মরুভূমিতে পথ হারিয়ে সুদানের একটি পরিবারের আট সদস্যের করুণ মৃত্যু হয়েছে। মরুভূমিতে পথ হারিয়ে ক্ষুধা আর তৃষ্ণায় মারা যান তারা। 

মৃত একজনের হাতে থাকা চিরকুট থেকে জানা যায়, ২০২০ সালের আগস্টে সুদানের এল ফাশার থেকে একটি টয়োটা গাড়িতে করে লিবিয়ার কুফরা শহরের উদ্দেশ্যে রওনা করেন একটি পরিবারের তিনজন নারী ও পাঁচজন পুরুষ সদস্য। খবর আরব নিউজের।

মৃত ব্যক্তির হাতে থাকা চিরকুটে লেখা ছিল– ‘যিনিই আমার এ চিঠিটি পাবেন, তাকে যানাচ্ছি- এটি আমার ভাইয়ের টেলিফোন নাম্বার। তাকে বলবেন, ঈশ্বরের ওপর আস্থা রেখে বলছি- ‘‘আমি চেষ্টা করেছিলাম মাকে নিয়ে তার কাছে যেতে। আমাকে ক্ষমা করো, আমি পৌঁছাতে পারলাম না।’’

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মরুভূমিতে একটি টয়োটা গাড়ির চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি মরদেহ ও তাদের কিছু কাপড়। মরদেহগুলোর মধ্যে কয়েকটির কিছু অংশ আবার বালুর নিচে চাপা দেওয়া। 

স্থানীয় গণমাধ্যম বলছে, সুদান থেকে ওই পরিবারটির আট সদস্যসহ মোট ২১ জন লিবিয়া যাচ্ছিলো। বাকি ১৩ জনের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।

লিবিয়ার সরকার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

আমারসংবাদ/এমএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য