Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমরুভূমি সবুজ করতে এক হাজার কোটি গাছ লাগানোর ঘোষণা সউদীর

মরুভূমি সবুজ করতে এক হাজার কোটি গাছ লাগানোর ঘোষণা সউদীর

মরুভূমিতে সবুজ বিপ্লব ঘটাতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সউদী আরব। দেশজুড়ে ৫ কোটি হেক্টর ভূমিতে এক হাজার কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে তারা। এই কাজে অংশ নিতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। খবর আরব নিউজের।


সৌদির পানি, পরিবেশ ও কৃষি মন্ত্রী আব্দুল রহমান আল-ফাদলি বলেন, সরকারের একার পক্ষে এটি করা অসম্ভব। এই পরিকল্পনা বাস্তবায়নে চূড়ান্ত বাজেট ও পুরো প্রকল্পের তহবিলের বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।


রিয়াদে সউদী গ্রিন ইনিশিয়েটিভ ফোরামের সাইডলাইনে তিনি বলেন, ‘সকল বেসরকারি খাত, বেসরকারি সংস্থা, নাগরিক, কৃষি সমিতি, পরিবেশ সমিতি, কোম্পানি, সরকারি কোম্পানি এবং সরকারও গাছ লাগানোর কাজে অংশ নেবে।’


সৌদি মন্ত্রী জানান, এক হাজার কোটি গাছ রোপণ সউদীর একটি ঐতিহাসিক উদ্যোগ। দেশের পতিত ভূমির ৫০ শতাংশকে সবুজে পরিণত করা হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমবে। এসব ভূমি বন্যপ্রাণীর সুরক্ষার জন্য মনোনীত করা হবে। বৈশ্বিক বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার এক শতাংশ রোপণ করবে সউদী।


আব্দুল রহমান আল-ফাদলি বলেন, ‘স্বাভাবিকভাবে বলতে গেলে এক হাজার কোটি গাছ লাগানোর ক্ষেত্রে দেশের পরিবেশ একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি যে আমরা পুনর্নবীকরণযোগ্য পানি, বিশুদ্ধ পানি ব্যবহারের মাধ্যমে এই উদ্যোগ কার্যকর করতে সক্ষম হব।’


ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘোষণা অনুযায়ী এই লক্ষ্যমাত্রা নির্ধারণে বেসরকারি খাতে বিনিয়োগের অনেক সুযোগ এবং অবদান থাকবে।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় ও অধিক সহনশীল গাছ রোপণ করবে সউদী। যাতে পানি কম খরচ হয় এবং দেশটির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে এসব গাছ বেড়ে উঠতে পারে। সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য