Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদুল আকসার একক নিয়ন্ত্রণে ইসরায়েল, ফিলিস্তিনের নিন্দা

মসজিদুল আকসার একক নিয়ন্ত্রণে ইসরায়েল, ফিলিস্তিনের নিন্দা

গাজা যুদ্ধের সুযোগে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। গত শুক্রবার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের নিন্দা করে জানায়, ‘গাজা উপত্যকায় যুদ্ধ ও গণহত্যার সুযোগকে কাজে লাগিয়ে কট্টরপন্থী ইসরায়েলি সরকার ইসলাম ও খ্রিস্ট ধর্মের পবিত্র স্থান আল-আকসা মসজিদ এককভাবে নিয়ন্ত্রণ করছে।’

তা ছাড়া টানা ১১ সপ্তাহ মসজিদুল আকসায় জুমার নামাজ পড়তে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর বিধি-নিষেধমূলক ব্যবস্থা আরোপ তাদের মসজিদে প্রবেশে বাধাসহ ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘ভোররাতে মুসল্লিদের ফজর নামাজ পড়তে বাধা দেওয়ার মাধ্যমে এসব বিধি-নিষেধমূলক কার্যক্রম শুরু হয়।

তখন ইসরায়েলি পুলিশ মসজিদের সব দরজা বন্ধ রাখে এবং জেরুজালেমের বাইরে থেকে নির্ধারিত বয়সসীমার বাইরে কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদের ওপর কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর থেকে পবিত্র মসজিদে মুসল্লিদের সংখ্যা সীমিত করে জুডাইজেশন পরিকল্পনা অনুসারে উসকানিমূলক প্রচারণা চালানো হয়। চলমান এ তৎপরতায় পবিত্র মসজিদের বিদ্যমান ঐতিহাসিক ও আইনি বাস্তবতার মৌলিক পরিবর্তন আবশ্যম্ভাবী হয়ে পড়ে।


উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েল। এর পর থেকে জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে টহলদার ইসরায়েলি পুলিশ। এতে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়; যার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য