Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদুল হারামে ৮০ হাজার কোরআন বিতরণের উদ্যোগ

মসজিদুল হারামে ৮০ হাজার কোরআন বিতরণের উদ্যোগ

সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ কোরআনের ৮০ হাজার নতুন অনুলিপি গ্রহণ করেছে। এসব অনুলিপি আসন্ন হজ মৌসুমে মক্কার মসজিদুল হারামে বিতরণ করা হবে। কোরআনের নতুন অনুলিপিগুলো মদিনায় অবস্থিত ‘কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হলি কোরআন’-এ ছাপা হয়েছে। পরিচালনা পর্ষদের পক্ষে গাজি আল-সুবিয়ারি জানান, সেলফ, কেবিনেটসহ এই সময় অন্ধদের জন্য বিশেষ কিছু কোরআনের অনুলিপিও সরবরাহ করা হয়েছে।

এ ছাড়া ইংরেজি, উর্দু, ইন্দোনেশিয়ানসহ বিভিন্ন ভাষার ব্যাখ্যা সংবলিত কোরআনের অনুলিপি আছে তাতে। প্রত্যেক হাজিকে কোরআনের অনুলিপি ও ব্যাখ্যা গ্রন্থ উপহার প্রদানেরও পরিকল্পনা আছে। এর আগে পরিচালনা পর্ষদ রমজানে মুসল্লিদের ভেতর ৩০ হাজার কোরআন বিতরণ করে।
সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য