Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি; তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি; তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কোহিনূর কেমিক্যাল কোম্পানির অফিসার বিধান বাবু কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছন কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ের সামনে এই অবরোধ শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকদের একজন জানান, রোববার (২০ এপ্রিল) অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আজ প্রতিবাদে নামেন।

এ প্রসঙ্গে পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আন্দোলনে মুখে ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য