Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমার্কিন কারাগারে কেমন আছেন আফিয়া সিদ্দিকী? তার সাথে সাক্ষাতের পর জানালেন বোন

মার্কিন কারাগারে কেমন আছেন আফিয়া সিদ্দিকী? তার সাথে সাক্ষাতের পর জানালেন বোন

মার্কিন কারাগারে বন্দী পাকিস্তানের বহুল আলোচিত স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর সাথে অবশেষে সাক্ষাৎ করেছেন তার বোন ড. ফৌজিয়া সিদ্দিকী।

সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোনের সাথে সাক্ষাতের পর ড. ফৌজিয়া সিদ্দিকী এক ভিডিওবার্তায় এ বিষয়ে কথা বলেছেন।

ওই ভিডিওতে তিনি জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে মার্কিন কারাগারে বন্দী তার বোন ড. আফিয়া সিদ্দিকীর অবস্থা আগের চেয়ে বেশ খারাপ। ফৌজিয়া সিদ্দিকী বলেছেন, ‘আফিয়ার অবস্থা বর্ণনার ভাষা আমার জানা নেই। তাকে আরো একবার একই অবস্থায় রেখে আসলাম।’

দুই বোনের বহুল কাঙ্ক্ষিত এ সাক্ষাতে একজন অন্যজনকে ছুঁয়ে দেখতে পারেননি। কাঁচের দেয়ালের দু’পাশে দু’জন দাঁড়িয়ে সাক্ষাৎ সম্পন্ন করেছেন।

ড. ফৌজিয়া সিদ্দিকী বলেন, ‘সাক্ষাৎ শেষে আমি খুবই দুঃখ অনুভব করেছি। আমি পাকিস্তানি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে- আফিয়ার মুক্তির জন্য আপনারা কিছু করুন।’

ড. ফৌজিয়া সিদ্দিকীর আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথ বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ড. ফৌজিয়া অবশেষে আজ তার বোন ড. আফিয়ার সাথে দেখা করেছেন।

তিনি আরো লিখেছেন, সাক্ষাতের সময় দুই বোনের একে অপরকে ছুঁয়ে দেখারও অনুমতি ছিল না। সাক্ষাতের মুহূর্তে ড. আফিয়া সিদ্দিকী দুঃখে কান্না করছিলেন।

মার্কিন কারাফটকে ৪ ঘণ্টা অপেক্ষা করেও আফিয়া সিদ্দিকীর দেখা পেলেন না বোন

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারাগারে বন্দী থাকা পাকিস্তানের বহুল আলোচিত স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর সাথে দেখা করতে গিয়েছিলেন তার বোন ড. ফৌজিয়া সিদ্দিকী। কিন্তু দীর্ঘ চার ঘণ্টা কারাফটকের বাইরে অপেক্ষা করেও দেখা পাননি বোনের।

Pause

Unmute

Close PlayerUnibots.in

রোববার জিও নিউজ দাবি করেছে, মার্কিন কারা কর্তৃপক্ষ ঠুনকো এক অজুহাতে ড. আফিয়া সিদ্দিকীকে বোনের সাক্ষাৎ থেকে বঞ্চিত রাখে।

এ প্রসঙ্গে ড. ফৌজিয়া সিদ্দিকী বলেন, আমি জেলের বাইরে অন্তত চার ঘণ্টা অপেক্ষা করেছি কিন্তু মার্কিন কারা কর্তৃপক্ষ বোনের সাথে আমার সাক্ষাতে দ্বিধাবিভক্ত ছিল।

তিনি আরো বলেন, আদালতের আদেশ ও মার্কিন কর্তৃপক্ষের অনুমোদনের পর আমি বোনের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে এসেছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ ঠুনকো এক অজুহাতে আমাকে বোনের সাথে সাক্ষাৎ করতে দেয়নি। তাদের দাবি ছিল- যে কক্ষে বসে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, ওটার চাবি হারিয়ে গেছে।

ড. ফৌজিয়া সিদ্দিকী বলেন, ড. আফিয়া সিদ্দিকী যুক্তরাষ্ট্রের একটি হাই সিকিউরিটি কারাগারে বন্দী। কিন্তু কারা কর্তৃপক্ষ অজুহাত দেখাচ্ছে। একটি হাই সিকিউরিটি কারাগারের চাবি হারিয়ে গেছে- আসলে এটি কোনো অজুহাত হতে পারে না।

তিনি বলেন, আমি কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম যেন আমাকে শুধু আমার বোনের সাথে একটু আলিঙ্গন করার সুযোগ দেয়া হয়, কিন্তু কর্তৃপক্ষ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং কাঁচের আড়ালে দেখা করতে বলে।

ড. ফৌজিয়া সিদ্দিকীর দাবি- আর এখন তারা কাঁচের আড়ালে সাক্ষাতের বিষয়টিও নাকচ করে দিয়েছে।

উল্লেখ্য, ড. ফৌজিয়া সিদ্দিকী তার বোন ড. আফিয়া সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করতে বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন সিনেটর তালহা মাহমুদ।

সূত্র জানায়, বোনের সাথে সাক্ষাৎ করার জন্য ড. ফৌজিয়া সিদ্দিকী প্রথমে ওয়াশিংটনে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পান। এরপরও কারা কর্তৃপক্ষ তাকে বোনের সাক্ষাৎ থেকে বঞ্চিত রাখল।

উল্লেখ্য, গতকাল ড. আফিয়া সিদ্দিকীর সাথে তার বোনের সাক্ষাতের বিষয়টি নির্ধারিত হওয়া সত্ত্বেও মার্কিন কারা কর্তৃপক্ষ সাক্ষাতের সুযোগ দেয়নি। অবশেষে আজ কাঁচের দেয়ালের দুই পাশে দাঁড়িয়ে দুই বোনকে সাক্ষাতের সুযোগ দিলো।

সূত্র : ডেইলি জংগ/ জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য