Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমার্কিন পরিকল্পনা অনুসারে আফগানিস্তানে সমন্বিত সরকার গঠিত হবে না : আফগানিস্তানে

মার্কিন পরিকল্পনা অনুসারে আফগানিস্তানে সমন্বিত সরকার গঠিত হবে না : আফগানিস্তানে

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুসারে আফগানিস্তানে সমন্বিত সরকার গঠিত হবে না। সরকার গঠিত হবে আফগান জনগণের পরিকল্পনা অনুসারে। এছাড়া আফগানিস্তানে মার্কিন পরিকল্পনা অনুসারে সমন্বিত সরকার গঠন করা হবে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছিল তাও প্রত্যাখ্যান করেছে তালেবান কর্তৃপক্ষ। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে বলা হয়েছে, আফগান কর্মকর্তারা মার্কিন কূটনীতিকদের কাছে এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তারা ২০২২ সালের মার্চ মাসের মধ্যে একটি সমন্বিত সরকার গঠন করতে যাচ্ছেন। এছাড়া ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া-১৮ নিউজ বলেছে, আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিরা দেশটির ভবিষ্যৎ নিয়ে মার্কিন কূটনীতিকদের আলোচনা করেছেন। এ বিষয়ে মার্কিন প্রতিনিধি টমাস ওয়েস্ট বলেছেন, আফগান প্রতিনিধিরা তাদের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করে চার মাসের মধ্যে দেশটিতে একটি সমন্বিত সরকার গঠনের রূপরেখা দিবেন।

এসব সংবাদ প্রকাশিত হওয়ার পর আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুসারে আফগানিস্তানে কোনো সমন্বিত সরকার গঠিত হবে না। এ বিষয়ে যে সকল সংবাদ প্রকাশিত হয়েছে তার বিষয়ে আমরা কোনো নিশ্চয়তা দিব না। কারণ, এসব সংবাদের কোনো সত্যতা নেই।

এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল করিমি বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটিতে সরকার গঠনের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবে। কারণ, সরকার গঠনের এ সিদ্ধান্তটা একমাত্র আফগান জনগণই নিবে। আফগানিস্তানের জনগণই সিদ্ধান্ত নিবে যে দেশটিতে তারা কেমন ধরনের সরকার গঠন করবে।

সূত্র : তোলো নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য