Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকমার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরাইলে গিয়ে নেচেছেন মোদি

মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরাইলে গিয়ে নেচেছেন মোদি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত নথি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সদ্য প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এ বলা হচ্ছে, ২০১৭ সালে ইসরাইল সফরের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে মোদি ইসরাইলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন বলেও বলা হচ্ছে। যদিও এ দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে, ২০১৭ সালে ইসরাইল সফরের আয়োজন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এর অংশ হিসেবে সামনে আসা একটি ই-মেইলের বরাতে এ তথ্য জানানো হয়।

ই-মেইলটিতে যৌন অপরাধে দণ্ডিত ও বিতর্কিত অর্থলগ্নিকারী এপস্টেইন দাবি করেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে মোদি তার পরামর্শ মেনে ইসরাইল সফর করেছিলেন। এপস্টেইনের ওই ই-মেইলে লেখা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন। মির্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তিনি ইসরাইলে গিয়ে নেচেছেন-গেয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের দেখা হয়েছিল। এতে কাজ হয়েছে।’

এদিকে এই দাবির কড়া সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘২০১৭ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর ইসরাইল সফরের বিষয়টি ছাড়া ই-মেইলে থাকা বাকি ইঙ্গিতগুলো একজন দণ্ডিত অপরাধীর ভিত্তিহীন ও রুচিহীন কল্পনা ছাড়া কিছুই নয়। এসব সম্পূর্ণ অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করা উচিত।’

তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসে ইসরাইল সফর করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ছিল ভারতের কোনও প্রধানমন্ত্রীর প্রথম ইসরাইল সফর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সে সময় এমনটাই জানানো হয়েছিল।

ওই সময় ভারত ও ইসরাইল তাদের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উদযাপন করছিল। দুই দেশ ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য