Thursday, October 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪

মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪

মালয়েশিয়ার লাইসেন্সবিহীন ক্যাম্প এলাকায় ভূমিধসের ঘটনায় এক নারী ও দুই শিশুর লাশ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন।

সেলাঙ্গর রাজ্যের দমকল বাহিনীর প্রধান নোরাজাম খামিস সাংবাদিকদের বলেন, এক মিটার কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচে মা ও ছেলের লাশ পাওয়া গেছে। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন যে শুধু কাদামাটি ও ধ্বংসাবশেষের পরিবর্তে ডালপালা বা পাথরের ফাঁকফোকর থাকত তাহলে জীবিতদের খুঁজে পাওয়া সহজ হত। কিন্তু সে সম্ভাবনা কম।

দেশটির কর্মকর্তারা জানান, রাজ্যের একটি জৈব খামারে ক্যাম্প এলাকায় তাঁবু খাটিয়ে ৯৪ জন ঘুমাচ্ছিলেন। ওই এলাকার ৩০ মিটার উঁচু থেকে একটি সড়ক ধসে পড়লে ক্যাম্প এলাকার প্রায় এক একর জায়গা মাটি চাপা পড়ে। বেশিরভাগ পরিবারই বছরের শেষে ছুটি উপভোগ করছিল।

নিহত ২৪ জনের মধ্যে সাত শিশু ও ১৩ জন নারী রয়েছে। কর্তৃপক্ষ এখনো অভিযান চালিয়ে যাচ্ছে এবং নিহতদের শনাক্ত করার জন্য আত্মীয়দের জন্য অপেক্ষা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য