মালির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির পদে ‘বাহ এনডাউ’, কর্নেল গোয়তা হলেন ভিপি

মালির নতুন প্রেসিডেন্টকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বেশ কয়েক মাস দেশকে নেতৃত্ব দিয়ে যেতে হবে। এবং এর মাধ্যমে বেসামরিক শাসনে ফিরে যাবে দেশটি।

0
265

মালির প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বাহ এনডাউকে দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছে।

মালির  প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম বাউবাকার কেইতাকে ক্ষমতাচ্যুতকারী কর্নেল আসিমি গোয়তাকে দেশটির ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থেকে এই ঘোষণা ঘোষিত হয়েছে। গোয়তা জাতীয় মুক্তি কমিটির (সিএনএসপি) নেতা ছিলেন।

আগামী ২৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

সামরিক নেতাদের সমর্থিত পরিকল্পনা অনুসারে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে নতুন প্রেসিডেন্টকে বেশ কয়েক মাস দেশকে নেতৃত্ব দিতে হবে। এবং এর মাধ্যমে বেসামরিক শাসনে ফিরে যাবে দেশটি।

১৮ই আগস্টের কেইটা অভ্যুত্থানের পর থেকে, মালির সামরিক শাসকরা পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক সম্প্রদায়-ইকোওয়াস(ECOWAS) নেতাদের তীব্র চাপের মুখে পড়েছিলেন। যারা মালির ক্ষমতা বেসামরিক নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি করে আসছিল।

চুক্তিটি  ইকোওয়াসকে সন্তুষ্ট করবে কিনা তা স্পষ্ট ছিল না। যারা গত সপ্তাহে, তাদের শর্ত পূরণ করা না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি ও স্থলবেষ্টিত মালির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার হুমকি দেয়। 

সামরিক নেতাদের দ্বারা গঠিত ১৭ জন নির্বাচকের একটি দল এনডাউ এবং গোয়তাকে  নিয়োগ করে।

অন্তর্বর্তীকালীন সরকার  ১৮ মাসের তত্ত্বাবধায়ন করবেন এবং নতুন নির্বাচনের মাধ্যমে তাদের তত্ত্বাবধায়ন কালের সমাপ্তি ঘটবে।

আঞ্চলিক নেতারা বেসামরিক নেতা থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার দাবি করেছিলেন। এবং আরো ইঙ্গিত দেয় যে, তারা একজন সামরিক নেতাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত তিনি প্রেসিডেন্টকে প্রতিস্থাপন করার ক্ষমতা প্রাপ্ত নন।

এই মাসের শুরুর দিকে বহুদলীয় আলোচনায় অনুমোদিত একটি অন্তর্বর্তীকালীন সনদ অনুসারে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতির পরবর্তীক্রমে থাকবেন কিনা গোয়তা তা জানাননি।

এনডাউ একসময় মালির প্রাক্তন স্বৈরশাসক মৌসা ট্রোরের দেহরক্ষী ছিলেন। যিনি গত সপ্তাহে ৮৩ বছর বয়সে মারা গেছেন।

প্রবীণ সৈনিক এনডাউ প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি প্যারিসের খ্যাতনামা ইকোলে দে গুয়েরে প্রশিক্ষণ নিয়েছিলেন।

সেনা অভ্যুত্থানের আগে কেইতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের নেতৃত্বদানকারী প্রভাবশালী মুসলিম নেতা মাহমুদ ডিকো’র এক মুখপাত্র-কাউ এন ডিজিম, বাহ এনডাউ’র মনোনয়নের প্রশংসা করেন।

‘বাহ একজন ন্যায়-পরায়ন কর্মকর্তা। আর্থিক দুর্নীতির বিষয়ে কখনও তিনি জড়িত ছিলেন না।’- এন ডিজিম রয়টার্স সংবাদ সংস্থাকে জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =