Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমিসরের দক্ষিণাঞ্চলে দু’ট্রেনের সংঘর্ষ : নিহত ৩২

মিসরের দক্ষিণাঞ্চলে দু’ট্রেনের সংঘর্ষ : নিহত ৩২

মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর সোহাগের উত্তর অংশে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ দুর্ঘটনায় আরো ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ট্রেনের চেইন টেনে হঠাৎ করে ট্রেন থামানো হলে এ মারাত্মক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমের ভিডিও চিত্রে দেখা যায়, সংঘর্ষের ফলে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে যায়। উল্টে যাওয়া বগিতে আটকা পড়েছেন অনেক যাত্রী। তাদের চারপাশে ধ্বংসাবশেষ। আটকে পড়া অনেক যাত্রীকে অচেতন দেখা গেছে। কয়েকজনের দেহ থেকে রক্ত পড়ছিল। পথচারীরা বগি থেকে দেহ বের করে মাটিতে শুইয়ে রাখছিলেন।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তি সোহাগ শহরের কাছে জরুরি ব্রেক টানলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রেক টানার ফলে থেমে যাওয়া ট্রেনের পেছন থেকে আরেকটি ট্রেন এসে ধাক্কা দেয়।

ধীরগতিতে চলমান অবস্থায় ট্রেন দুটির সংঘর্ষ হয়। এতে করে দুটি বগি একেবারে বিধ্বস্ত ও তৃতীয় আরেকটি উল্টে গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানায় ওই অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ মারাত্মক দুর্ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইয়াহিয়া ঘানেম বলেন, এসব দুর্ঘটনায় নিম্নপদস্থ কর্মকর্তাদেরই শুধু শাস্তি দেয়া হয়। অতীতেও এমনটা দেখা গেছে। এর মাধ্যমে দেশটির বিশাল রেল ব্যবস্থার ত্রুটিগুলো প্রকাশিত হয় না। মাঝে মাঝে প্রতি সপ্তাহেই এমন দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার দায় সরকার ও প্রেসিডেন্টের ওপর পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য