Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমিসরে ৩০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

মিসরে ৩০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

মিসরের আওকাফ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৩০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) মিসরের নতুন প্রাশাসনিক রাজধানী কায়রোর ইসলামিক কালচারাল সেন্টারে তা শুরু হয়।

মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসির পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার উদ্বোধন করেন আওকাফ মন্ত্রী শায়খ ড. মুহাম্মদ মুখতার জামআহ। এতে ৪১টি দেশ থেকে ৯৬ জন প্রতিযোগী অংশ নেন।

ছয় ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি আগামী ২৭ ডিসেম্বর সম্পন্ন হবে। এতে সব প্রতিযোগীর জন্য ৮৫ লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার রয়েছে।
উদ্বোধনী বক্তব্যে আওকাফ মন্ত্রী শায়খ ড. মুহাম্মদ মুখতার বলেন, ‘প্রতিবছরের মতো এবারও মিসর সরকার বিশ্বের বৃহত্তম এ প্রতিযোগিতা আয়োজন করেছে। মিসরের নতুন প্রাশাসনিক রাজধানীর ইসলামিক কালচারাল সেন্টারে এবারই প্রথম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এবার পুরস্কারের পরিমাণ বৃদ্ধি করে সর্বমোট ৮০ লাখ মিসরীয় পাউন্ড বরাদ্দ করা হয়েছে।’
ছয় ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ক্যাটাগরি হলো- তাজবিদ, তাফসির ও অর্থসহ পুরো কোরআন হিফজ। এতে অংশ নিতে প্রতিযোগীকে অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে এবং ইমাম, খতিব বা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না হতে হবে।

প্রথম তিন বিজয়ী যথাক্রমে ১০ লাখ, পাঁচ লাখ ও আড়াই লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার পাবে।
দ্বিতীয় ক্যাটাগরি হলো- তাজবিদসহ পুরো কোরআন হিফজ। এতে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী অনারবরা অংশ নেবে। প্রথম চার বিজয়ী যথাক্রমে পাঁচ লাখ, চার লাখ ও আড়াই লাখ ও দুই লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার পাবে।

তৃতীয় ক্যাটাগরি হলো- শব্দের অর্থ বোঝাসহ পুরো কোরআন হিফজ এবং সুরা ইউসুফের তাফসির।

এতে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিশুরা অংশ নেবে। প্রথম পাঁচ বিজয়ী যথাক্রমে চার লাখ, তিন লাখ, ‍দুই লাখ, দেড় লাখ ও এক লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার পাবে।
চতুর্থ ক্যাটাগরি হলো- তাজবিদ, তাফসির ও উদ্দেশ্য বোঝাসহ পুরো কোরআন হিফজ। এতে অনূর্ধ্ব ৪০ বছর বয়সী ইমাম, ওয়ায়েজ ও শিক্ষকরা অংশ নেবে। প্রথম দুই বিজয়ীকে যথাক্রমে চার লাখ ও তিন লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার দেওয়া হবে।

পঞ্চম ক্যাটাগরি হলো- অর্থ ও উদ্দেশ্য বোঝাসহ পুরো কোরআন হিফজ। এতে অনূর্ধ্ব ৩০ বছর বয়সীরা অংশ নেবে। এতে প্রথম পাঁচ বিজয়ী যথাক্রমে চার লাখ, সাড়ে তিন লাখ, তিন লাখ, আড়াই লাখ ও দুই লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার পাবে।

ষষ্ঠ তম ক্যাটাগরি হলো- অর্থ ও উদ্দেশ্য বোঝাসহ পুরো কোরআন হিফজ। এতে কোরআনের পরিবারগুলো অংশ নেবে। তবে পরিবারে অন্তত তিন বা ততোধিক সদস্য থাকতে হবে। এতে প্রথম চার বিজয়ী পরিবারকে যথাক্রমে পাঁচ লাখ, চার লাখ, তিন লাখ, দুই লাখ মিসরীয় পাউন্ডসহ উৎসাহমূলক বিভিন্ন মূল্যবান পুরস্কার দেওয়া হবে।

সূত্র : আল-আহরাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য