Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুসল্লিদের সেবায় হারামাইনে দোভাষী নিয়োগ

মুসল্লিদের সেবায় হারামাইনে দোভাষী নিয়োগ

মুসল্লিদের সহযোগিতার লক্ষ্যে মসজিদুল হারামে দোভাষী নিয়োগ দিয়েছে পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। মহামারি বিষয়ক বিধি-নিষেধ উঠিয়ে দেওয়ার পর দোভাষীদের নিয়োগ দেওয়া হলো। ‘ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ট্রান্সলেশন’ বিভাগের সহকারী সচিব আহমদ বিন আবদুল আজিজ আল হুমাইদি বলেন, মুসল্লিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানে কর্তৃপক্ষের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে দোভাষীদের নিয়োগ দেওয়া হয়েছে।

মহামারিসংক্রান্ত বিধি-নিষেধ তুলে দেওয়ার পর পবিত্র দুই মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে।

এখন পূর্ণ ধারণক্ষমতার পরিমাণ মুসল্লি উভয় মসজিদে নামাজ আদায় করতে পারবে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি করোনাকালের দীর্ঘ ৩০ মাস পর সাত বছর বা এর বেশি বয়সী শিশুদের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রবেশের অনুমোদন দেওয়া হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বশেষ ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্বসহ সব ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়। এর আগে গত বছরের ১৭ অক্টোবর সামাজিক দূরত্ব, মাস্ক পরাসহ করোনা বিষয়ক বিধি-নিষেধ শিথিল করে সৌদি আরব।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য