যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ২০২০ সালের নির্বাচনে ডাকযোগে আসা ভোটগুলোতে কারচুপি হয়েছিল। তারা (ডেমোক্রেটিক পার্টি) প্রতিটি ব্যালট ১০ ডলারে কিনে নিজেরাই মেইলবক্সে জমা দিয়েছিল। তবে তারা বিষয়টি কৌশলে পর্যবেক্ষকদের দৃষ্টি বাইরে রাখতে সমর্থ হয়েছিল।
অবশ্য ওই নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে পরাজিত হয়ে ভোট কারচুপির অভিযোগ আনেন।
সূত্র : জেরুসালেম পোস্ট
