Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযে কারণে সামাজিক মাধ্যমে পণ্য বিক্রি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

যে কারণে সামাজিক মাধ্যমে পণ্য বিক্রি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। বুধবার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বিষয়টি নিশ্চিত করেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বলেন- মঙ্গলবার থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় টিকটক শপ ও অন্যান্য প্ল্যাটফর্মে সস্তায় পণ্য বিক্রির ফলে অফলাইন বিক্রেতাদের ব্যবসা ও জীবিকা হুমকির মুখে পড়েছে। ফলে, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম ও ই-কমার্স নিয়ন্ত্রণের আবেদন আরো জোরালো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, “যেকোনো সরকার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষা করবে। তাই ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা রক্ষায় এই আইন পাস করা হয়েছে।”

এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে।

টিকটকের নাম উল্লেখ না করে তিনি বলেন, “সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু, এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।”

টিকটকের প্রতি ইঙ্গিত করে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, “অন্য দেশগুলো নিষেধাজ্ঞা দিচ্ছে, আমরা তা করছি না।”

ইন্দোনেশিয়া টিকটক শপের জন্য বিশ্বের বৃহত্তম বাজারগুলোর একটি। তবে, ইন্দোনেশিয়া এই অঞ্চলের প্রথম দেশ যারা সামাজিক মাধ্যমের বাণিজ্য প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, সিএনবিসি

বিডি প্রতিদিন/আজাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য