Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাজধানীতে ফানুস উড়াতে গিয়ে আগুনে পুড়ল একই পরিবারের ৩ জন

রাজধানীতে ফানুস উড়াতে গিয়ে আগুনে পুড়ল একই পরিবারের ৩ জন

রাজধানীতে নতুন বছরের প্রথম প্রহরে তিনটি পৃথক স্থানে আগুন লেগেছে। ফানুস উড়ানোর সময় আগুনে পুড়েছে একই পরিবারের তিনজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।


রোববার মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার, কামরাঙ্গীরচরে মুজিবর ঘাট ও কেরানীগঞ্জ জিনজিরা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে।

সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কামরাঙ্গীরচরে মুজিবর ঘাট এলাকায় ফানুস উড়ানোর সময় আগুনে পুড়ে একই পরিবারের আহত তিনজন হলেন মো: সিয়াম (১৭), মো: রাকিব (১৮) ও মো: রায়হান (১৫)। দগ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

ওসি মো: বাচ্চু মিয়া জানান, সিয়ামের শরীরে বেশিরভাগ অংশ পুড়ে গেছে ও বাকি দু’জনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে। শরীয়তপুর জেলার জাজিরা থানার কান্দি গ্রামে দগ্ধদের বাড়ি।

অপরদিকে রোববার রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি জুতা তৈরির দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া একই রাতে কেরানীগঞ্জের জিনজিরা পল্লীবিদ্যুৎ এলাকায় ফানুস ওড়ানোর সময় ময়লার স্তুপে পড়ে আগুন লাগে। তবে এতে কোনো হতাহত হয়নি।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য