রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ আটক ৬

0
131

রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৬০ কোটি টাকার কোকেনসহ চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জানান, কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে দুই কেজি কোকেনসহ ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি টাকা। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 10 =