Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবিতে তিউনিসিয়ায় বিক্ষোভ

রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবিতে তিউনিসিয়ায় বিক্ষোভ

তিউনিসিয়ায় প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমর্থনে হাজার হাজার মানুষ রাজধানী তিউনিসে মিছিল সমাবেশ করেছেন। এ সময় তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার দাবি জানান। সমাবেশে যোগ দেয়া লোকজন নতুন সরকার গঠনেরও আহবান জানিয়েছেন। রোববার রাজধানীর কেন্দ্রস্থলে অন্তত আট হাজার লোক সমবেত হন। এ সময় তারা তিউনিসিয়ার জাতীয় পতাকা এবং নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন। সমাবেশে যোগ দেয়া লোকজন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আন-নাহদার সমালোচনা করেন।

তারা বলেন, আমরা জাতীয় সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্টের প্রতি আহবান জানায় এবং গত এক দশক ধরে যাদের কারণে জনগণ ভোগান্তির শিকার হয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সমাবেশে যোগ দেয়া লোকজনের কেউ কেউ প্রেসিডেন্ট কায়েস সাঈদকে পরিচ্ছন্ন প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়ে বলেন, “তিনি গণতন্ত্র পুনর্বহালের চেষ্টা করছেন”। রাজধানী ছাড়াও তিউনিসিয়ার বিভিন্ন শহরে প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমর্থনে একই ধরনের সমাবেশ হয়েছে। এর আগে গত দুই সপ্তাহ ধরে প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজধানী তিউনিসিয়ায় বিরোধীদের বিক্ষোভ সমাবেশ হয়েছে। এরপর আজ তার পক্ষে সমাবেশে হলো। ২০১৯ সালে কায়েস সাঈদ তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত ২৫ জুলাই তিনি দেশটির সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন। রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য