Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান যাচ্ছেন পাকিস্তানের শীর্ষ আলেমরা

রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান যাচ্ছেন পাকিস্তানের শীর্ষ আলেমরা

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা ও দেশটির নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল।

সোমবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভির অনলাইন (উর্দু) ভার্সনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ওই প্রতিবেদনে বলা হয়, আমিরাতে ইসলামিয়ার আমন্ত্রণে আফগানিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও দেশটির সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানিসহ আরো রয়েছেন, মাওলানা হানিফ জলান্ধরি, মাওলানা মোহাম্মদ তাইয়েব পাঞ্জ পীর, মাওলানা আনওয়ারুল হক ও মুফতি গোলামুর রহমান।

জিও টিভি জানায়, প্রতিনিধি দলটি আমিরাতে ইসলামিয়া ও নিষিদ্ধ সংগঠন তাহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতাদের সাথে সাক্ষাতে মিলিত হবেন। প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আফগানিস্তানের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করার কথা রয়েছে।

সূত্র : জিও টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য