রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল

0
146

সংগ্রাম অনলাইন ডেস্ক: অবশেষে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস। জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের এ কথা জানান ।  

আজ বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এই কথা সাংবাদিকদের জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

এর আগে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেছিলেন, অন্য সব কার্যক্রম যেখানে স্বাভাবিক, তাই এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না।

তবে আজ সোমবার এনবিআর চেয়ারম্যান জানালেন, কোভিড পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হলো।

ডিএস/এএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 14 =