Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলিবিয়া থেকে বিদেশি বাহিনী সরানোর দাবি

লিবিয়া থেকে বিদেশি বাহিনী সরানোর দাবি

লিবিয়া থেকে সকল বিদেশি বাহিনী দ্রুত চলে যাওয়ার দাবি জানিয়েছে আরব লিগ, জাতিসংঘ, ইইউ ও এইউ। মঙ্গলবার সংস্থাগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়,এসব সংস্থার নেতাদের ভিডিও কনফারেন্সের পর এক বিবৃতিতে তথাকথিত ‘লিবিয়া কোয়ার্টেট’ সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা প্রতিপালনের এবং লিবিয়া থেকে সব বিদেশি বাহিনী ও ভাড়াটে সৈন্য বিনা শর্তে দ্রুত প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে। ২০১১ সাল থেকেই দেশটিতে অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি লঙ্ঘিত হয়ে আসছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, বর্তমানে লিবিয়ায় প্রায় ২০ হাজার বিদেশি সৈন্য মোতায়েন রয়েছে। এসবের মধ্যে বেশির ভাগই তুরস্কের সৈন্য। লিবিয়ায় রাশিয়া, সিরিয়া, শাদ ও সুদানের কিছু ভাড়াটে সৈন্যও রয়েছে। ভিডিও কনফারেন্স চলাকালে লিবিয়া কোয়ার্টেট জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি অব্যাহতভাবে লঙ্ঘন করার কঠোর নিন্দা জানিয়েছে এবং তারা জোর দিয়ে বলেছে লিবিয়ায় সব বিদেশি সামরিক হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য