Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলেবাননের পাশে থাকবে তুরস্ক : এরদোয়ান

লেবাননের পাশে থাকবে তুরস্ক : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, তুরস্ক লেবাননের পাশে থাকবে।

বুধবার (২৬ জুন) তুর্কি সংসদে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে।মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন, তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতীম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি।

তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

তিনি যোগ করেছেন, ইসলামি বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায়বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য