Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য

লেবাননের বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য শান্তিরক্ষা মেডেলে ভূষিত হয়েছেন।

ইউনাইটেড ন্যাশান্স ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) এর মেরিটাইম টাস্কফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার এডমিরাল আন্দ্রেস মুগে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এর কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনে কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই মেডেল তুলে দেন।

গত ১৭ সেপ্টেম্বর লেবাননের বৈরুতে অনুষ্ঠিত মেডেল প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবানিজ নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ ক্যাপ্টেন কমোডর হাইসাম ড্যাননোই ও লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান এবং বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরের প্রতিনিধি কমোডর সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান।

ইত্তেফাক/ইউবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য