Saturday, October 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকলেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলের হামলা

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলের হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার কাছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রে ইসরাইলি বাহিনী।

রোববার (২৬ অক্টোবর) সংস্থাটি জানিয়েছে, একটি টহল দল ইসরাইলি ড্রোন এবং ট্যাঙ্কের গোলায় আক্রান্ত হয়েছে। তবে হামলায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি হামলা ‘নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা পরিষদের নির্দেশিত কাজ বাস্তবায়নকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অবজ্ঞা প্রদর্শন।’

শান্তিরক্ষা মিশন আরও বলে, ট্যাঙ্কের গোলা ছাড়াও ‘একই এলাকায় একটি ইসরাইলি ড্রোন ইউনিফিল টহল দলের ওপর দিয়ে উড়েছিল- যার ফলে শান্তিরক্ষীরা এটিকে নিরপেক্ষ করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়।’

তুর্কিভিত্তিক সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইউনিফিল ১৯৭৮ সাল থেকে দক্ষিণ লেবাননে কার্যক্রম পরিচালনা করছে। ২০০৬ সালে ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর রেজোলিউশনের অধীনে সংস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয়।

২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুসারে, ইসরাইলি হিনীর ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু তারা কেবল আংশিকভাবে সৈন্য প্রত্যাহার করেছে এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য