Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি।বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তিনি শপথ নেবেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক। কাল (বুধবার) তিনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব তার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে।

তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে জানান প্রেস সচিব।  

সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য