Sunday, October 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব, অনাস্থা ভোট নিয়ে রায়ের পর বার্তা...

শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব, অনাস্থা ভোট নিয়ে রায়ের পর বার্তা ইমরানের

সুপ্রিম কোর্ট তাকে আবার অনাস্থা ভোটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আদালতের ওই রায়ের ঘণ্টাকয়েকের মধ্যে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ইমরান লেখেন, ‘শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের বৈঠকও ডেকেছি। সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব। সব সময়েই দেশবাসীর পাশে আছি এবং পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

অনাস্থা প্রস্তাব খারিজ এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার অসাংবিধানিক বলে ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। টানা চার দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই ঘোষণা করে। পাশাপাশি, ওই বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে শনিবার সকাল সাড়ে ১০টায় পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে ইমরানকে।

গত রোববার পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের তরফে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন। তিনি জানান, বিদেশী শক্তির প্ররোচনায় আনা এই অনাস্থা প্রস্তাব সংবিধান-বিরোধী এবং তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাকিস্তান সংবিধানের ৫ নম্বর ধারা মেনে এ নিয়ে কোনো ভোট করাতে পারবেন না তিনি।

এর পরেই ইমরান খানের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে রোববার রাতেই পাক শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিরোধীরা। সোমবার থেকে তারই শুনানি শুরু হয়েছিল। শুক্রবার রাতে পাঁচ বিচারপতিই একমত হয়ে এই রায় ঘোষণা করেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য