রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের ঐক্যের মতবিনিময় সভায় জামায়াত নেতা মাওলানা এটিএম আজম খান বলেন: “আঠাশ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করে বলল যে, খান সাহেব, আপনাকে তো কুরবানি দেওয়া হলো। তা আমি বললাম, এই কুরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে, হ্যাঁ, এর চেয়েও বড়। তা আমি বললাম, যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো।
তখন বললেন যে, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কুরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কুরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কুরবানি। এই জন্য এই কুরবানিটি বড় কুরবানি।”
