Tuesday, May 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসউদীতে ধরপাকড় চলছেই, আরও ১৩৯৩১ অভিবাসী গ্রেপ্তার

সউদীতে ধরপাকড় চলছেই, আরও ১৩৯৩১ অভিবাসী গ্রেপ্তার

সউদী আরবে বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করায় গত এক সপ্তাহে ১৩ হাজার ৯৩১ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। আজ রবিবার (২৩ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পোস্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে অ্যারাবিয়ান বিজনেস।


সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক সউদী নিরাপত্তা সংস্থা গত ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ১৩ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দেশটির বাসস্থান আইন লঙ্ঘন করেছে সাত হাজার ৬৬৭ জন। সীমান্ত নিরাপত্তা ও শ্রম বিধি লঙ্ঘন করেছে যথাক্রমে চার হাজার ১০৮ ও দুই হাজার ১৫৬ জন।


সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারদের মধ্যে ৮৭৪ জন সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ধরা পড়েন। এছাড়া দেশ ছাড়ার চেষ্টাকালেও কয়েকজন ধরা পড়েছে।
সউদী আইনে অবৈধ প্রবেশে সাহায্যের চেষ্টা করলে ১৫ বছরের জেল ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য