Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসউদীর জ্বালানি তেলবহির্ভূত রফতানি বেড়েছে ৪.৪%

সউদীর জ্বালানি তেলবহির্ভূত রফতানি বেড়েছে ৪.৪%

চলতি বছরের অক্টোবরে সউদী আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি পুনরায় বেড়েছে। এ খাতের রফতানি ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৪৯০ কোটি সউদী রিয়াল বা ৬৬২ কোটি ডলারে দাঁড়িয়েছে। যেখানে ২০২১ সালের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৩৯০ কোটি সউদী রিয়াল। সম্প্রতি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (গ্যাসট্যাট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, রাসায়নিক ও এ সম্পর্কিত শিল্প খাতটি অক্টোবরে সউদী আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি বাড়াতে প্রধান ভূমিকা পালন করেছে। এটি মোট জ্বালানি তেলবহির্ভূত রফতানির ৪০ দশমিক ৯ শতাংশ।

এছাড়া অক্টোবরে দেশটির সামগ্রিক পণ্য রফতানি বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। অর্থের হিসাবে যা ১২ হাজার ৭০ কোটি সউদী রিয়াল। আগের বছরের একই সময়ে যা ছিল ১০ হাজার ৬০০ কোটি সউদী রিয়াল। এদিকে রফতানির পাশাপাশি দেশটির আমদানিও বেড়েছে। চলতি বছরের অক্টোবরে পণ্য আমদানি ৩৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৯০ কোটি সউদী রিয়ালে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৫৯০ কোটি সউদী রিয়াল। প্রতিবেদনে আরো বলা হয়, অক্টোবরে আমদানি পণ্যের মধ্যে যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম সবচেয়ে বেশি, যা মোট আমদানির ১৯ দশমিক ৫ শতাংশ। সউদী আরবের পণ্য বাণিজ্যের প্রধান অংশীদার হলো চীন। অক্টোবরে মোট রফতানি ১৮ দশমিক ৪ শতাংশই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে সম্পন্ন হয়েছে। অর্থের হিসাবে যা ২ হাজার ২২০ কোটি সউদী রিয়াল। আরব নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য