Tuesday, May 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসউদীর রাজকীয় অতিথি হিসেবে শুক্রবার হজে যাচ্ছেন প্রেসিডেন্ট

সউদীর রাজকীয় অতিথি হিসেবে শুক্রবার হজে যাচ্ছেন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন সউদী সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে আগামীকাল শুক্রবার (২৩ জুন) সউদী আরব যাবেন। গতকাল বুধবার (২১ জুন) রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট শুক্রবার বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সউদী আরব যাবেন।


তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রেসিডেন্ট, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার দুপুর আড়াইটায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে।


জয়নাল আবেদীন জানান, সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রধান। সেখানে অবস্থানের সময় মো. সাহাবুদ্দিন আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা যাবেন।
হজ ও জিয়ারত পালনে সউদী আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য