Sunday, June 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসউদী আরবে অস্থায়ী ভিসায় নতুন নিয়ম

সউদী আরবে অস্থায়ী ভিসায় নতুন নিয়ম

বিদেশী কর্মীদের অস্থায়ী ওয়ার্ক ভিসার নতুন নিয়ম ঘোষণা করেছে সউদী আরব। যার মাধ্যমে কর্মীরা দেশটিতে প্রবেশের তারিখ থেকে ৩ মাসের জন্য অস্থায়ী ওয়ার্ক ভিসা পাবে। পরে একই মেয়াদে বাড়ানো যাবে। সউদী মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষিত নিয়ম অনুযায়ী, কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানকে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মাধ্যমে তারা বিদেশী কর্মীদের জন্য নিয়োগের সুযোগ পাবেন। এ সম্পর্কিত কিওয়া প্লাটফর্মে এন্টারপ্রাইজ অ্যাকাউন্টের মাধ্যমে অস্থায়ী ভিসার জন্য আবেদন করতে হবে। অ্যাকাউন্টে লগইনের পর ই-সার্ভিসেস থেকে টেমপোরারি ওয়ার্ক বাছাই করতে হবে। ভিসা রিকোয়েস্টে ক্লিক করে সব ঘর পূরণ করতে হবে। একইভাবে আবেদন বাতিলও করা যাবে। অস্থায়ী ভিসা আবেদনকারীর বাছাই করা প্রতিষ্ঠানকে অবশ্যই সচল হতে হবে। প্রতিষ্ঠানের বৈধ বাণিজ্যিক নিবন্ধন থাকতে হবে। তবে যে সব কাজে বাণিজ্যিক নিবন্ধনের প্রয়োজন নেই, সেগুলোর জন্য এই শর্ত প্রযোজ্য নয়। কর্মীদের প্রাধান্য দেয় এমন নিতাকাত বেসরকারি কোম্পানির ক্যাটাগরি মিড গ্রিন হতে হবে। এছাড়া একই ইউনিফাইড নম্বরের অধীনে থাকা কোম্পানিগুলোকে ওয়ার্ক পারমিট নিশ্চিত করতে হবে। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট প্রযোজ্য হবে না। অ্যারাবিয়ান বিজনেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য