Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘সঙ্ঘাতপূর্ণ সুদান থেকে দেশে ফিরেছেন ৭২১ জন বাংলাদেশী’

‘সঙ্ঘাতপূর্ণ সুদান থেকে দেশে ফিরেছেন ৭২১ জন বাংলাদেশী’

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর চলমান গৃহযুদ্ধের প্রেক্ষিতে সুদান থেকে এ পর্যন্ত ৭২১ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সুদানে বিগত ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলমান। গত একমাসে এই সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত প্রায় চার শ’র অধিক মানুষ নিহত হয়েছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার ইতোমধ্যে সরকারি খরচে সুদানে অবস্থানরত ৭২১ জন বাংলাদেশীকে দেশে ফেরত এনেছে।

সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশী রয়েছেন। এদের মধ্যে প্রথমপর্বে প্রায় ৮০০ বাংলাদেশী দেশে ফেরত আসার জন্য ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা থেকে একজন কাউন্সেলর সুদানস্থ বাংলাদেশ এম্বাসিকে সহায়তা দেয়ার জন্য পোর্ট সুদানে গিয়ে বাংলাদেশিদের প্রত্যাবাসনের জন্য নিরলসভাবে কাজ করেছেন।

তিনি আরো বলেন, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশীদেরকে বদর এয়ারলাইন্সে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পরিবহন করা হচ্ছে। এখন পর্যন্ত প্রত্যাবাসিত বাংলাদেশীদের সংখ্যা ৭২১ জন।

আরো ১৬০ জন বাংলাদেশীকে দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পোর্ট সুদান বা জেদ্দা কোনো স্থানেই যেন প্রবাসীদের অসুবিধা না হয় সেজন্য উভয় স্থানেই তাদের জন্য খাদ্য, পানীয়, চিকিৎসা এবং সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য