Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনে আমরা সন্তুষ্ট : রিজওয়ানা হাসান

সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনে আমরা সন্তুষ্ট : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেটাতে আমরা সন্তুষ্ট।

তারপরও, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই যে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছিল সন্দেহাতীতভাবে তা প্রমাণ করতেই আলামত বিদেশে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজওয়ানা হাসান বলেন, আলামত বিদেশে পাঠানো হয়েছে, যাতে সব রকমের সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি এবং উনারা (তদন্ত কমিটির বিশেষজ্ঞরা) বলেছেন, যদি সত্যিই এটি নাশকতা হতো এবং ঘটনাটা কীভাবে ঘটতে পারত সেটিও দেখিয়েছেন। কোন জায়গা থেকে অগ্নিকা-ের সূচনা হয়েছিল সেটি একেবারেই স্পষ্ট করে স্লোমোশনে দেখিয়েছেন এবং এগুলো আপনাদের কাছেও আছে। সন্দেহাতীত জবাব পাওয়ার জন্যই আগুনের আলামত বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, একটি জিনিস খেয়াল করতে হবে। কতগুলো ঘটনার পরে কতগুলো দৃষ্টিবোধ, কতগুলো সিদ্ধান্ত, মতামত নিয়ে ফেলি। তারপরে ভিন্ন কোনো কথা শুনলে ওটা আর আমরা মানতে চাই না। তিনি বলেন, বিশেষজ্ঞ যারা ছিলেন, তারা আমাদের ক্লোজআপে দেখিয়েছেন—কীভাবে আগুনের সূত্রপাত হয় এবং সচিবালয়ের বিভিন্ন ভবনের নির্মাণের কারণে কীভাবে একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে এটি ছড়িয়ে পড়ে। তারা এটিও আমাদের দেখিয়েছেন, যে কুকুরটির কথা বলা হচ্ছে সেটি আগেও ওই ফ্লোরে গিয়েছিল। সে খুব স্বাচ্ছন্দ্যে একটি চেয়ারের ওপর গিয়ে কুশনের ওপর ঘুমায়। এখানে রেস্টুরেন্ট থাকার কারণে অনেক কুকুর আসে, যাদের বেঁচে যাওয়া খাবার দেওয়া হয়।

রিজওয়ানা হাসান বলেন, ‘অগ্নিকা-ের ঘটনায় যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট। প্রথম কথা হচ্ছে—অগ্নিকা- ঘটা আসলেই খুবই ভীতিকর, আমাদের অনেক বড় দুশ্চিন্তার কারণ। এখানে কিন্তু আমরাই অফিস করি, তাই কোনো কিছু হলে প্রথম আঁচটা আমাদের গায়ের ওপরই পড়বে। যারা ওখানে অফিস করে তাদের জন্য এটা একটা সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার। আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে শতভাগ নিশ্চিত হতে চাইব। উপদেষ্টা বলেন, আমরা কোনো বায়াসড হয়ে এই (তদন্ত) কমিটি করিনি। আমরা বুয়েটকে বলেছি, আপনারা তিনজন বিশেষজ্ঞ দিন। বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে। এরপর আরও ৮ জন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য