Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসন্তানের লাশ চাওয়ায় বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সন্তানের লাশ চাওয়ায় বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ভারতের জম্মু-কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ছেলের লাশ চাওয়ায় বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশ। সন্তান হারানো মোশতাক আহমদ ওয়ানীর বিরুদ্ধে অবৈধ বৈঠক ও উগ্রবাদিতার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলিশ। এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

ডন জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর শ্রীনগরের উপকণ্ঠে মোশতাকের ১৬ বছর বয়সী ছেলে আতহার ও তার দুই বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে আত্মসমর্পণে অস্বীকৃতির অভিযোগ এনেছে। পরে পরিবারের সম্মতি ছাড়াই গ্রাম থেকে ১১৫ কিলোমিটার দূরের একটি কবরস্থানে তাদের দাফন করা হয়।

তারা চরমপন্থী ছিল না জানিয়ে লাশ ফেরত চেয়েছেন নিহতদের স্বজনরা। তাদের দাবি, মিথ্যা অভিযোগ এনে ওই তিন যুবককে হত্যা করা হয়েছে। 

এদিকে আতহার আহমদের হত্যাকাণ্ড ও দাফনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদ করে মৃতদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কাশ্মীরি নাগরিকরা। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিলে জারি করা একটি আইনের অজুহাতে এ পর্যন্ত দেড় শতাধিক যুবককে ‌‘কাশ্মীরি উগ্রবাদী’ আখ্যা দিয়ে অজ্ঞাত কবরস্থানে দাফন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এমনকি নিহতদের পরিবারকেও তাদের দাফন কাজে শরিক হতে দেওয়া হয়নি।

আমারসংবাদ/এমএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য