Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসাজেকে আগুন, পুড়ে ছাই রিসোর্ট-দোকান

সাজেকে আগুন, পুড়ে ছাই রিসোর্ট-দোকান

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকের কংলাক পাহাড়ে আগুন লেগে দুটি রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে কংলাক পাহাড়ের মেঘছোঁয়া রিসোর্টে প্রথম আগুন লাগে। পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুন লাগে বলে ধারণা স্থানীয়দের।

সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়।

তবে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলেও তিনি জানান।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য