Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

সাতক্ষীরা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো: আবু হাসান (২৭) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

রোববার (৯ অক্টোবর) ভোর ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের মেইন পিলার ৯-এর কাছে শূন্যরেখা বরাবর এলাকায় এই গুলির ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আবু হাসান সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের মক্তব মোড়ের মো: হায়দার আলীর ছেলে।

নিহতের বাবা কুশখালি গ্রামের হায়দার আলী জানান, শনিবার রাত ১০টার দিকে তার কাছে কিছু টাকা চায় আবু হাসান। কাছে টাকা না থাকার কথা বলায় সে পার্শ্ববর্তী বাজারে চায়ের দোকানে যাচ্ছে বলে চলে যায়। এর পর রাতে সে আর বাড়ি ফেরেনি। খৈতলা সীমান্তের শূন্য রেখায় ভারতীয় দুবলী ক্যাম্পের বিএসএফ হাসানকে গুলি করে ফেলে রেখে গেছে মর্মে তিনি রোববার ভোর ৫টার দিকে মোবাইলে খবর পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোর ৬টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে খুলনায় নিয়ে যাওয়ার পথে সকাল ৭টা ২০ মিনিটে ডুমুরিয়া নামক স্থানে হাসান মারা যায়। হাসান মারা যাওয়া বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখান কর্তব্যরত চিকিৎস্যকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আশরাফুল ইসলাম জানান, হাসানের পেটের ডান দিকে গুলিবিদ্ধ হয়। তবে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ পিএসসি জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানের মৃত্যুর ব্যপারে বিএসএফের কাছে জানতে চাইলে তারা অস্বীকার করেছে। তবে এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠক কালিয়ানি সীমান্তের শূন্য রেখায় অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য